Russia-Ukraine War Video: রাশিয়ার হামলা, গাঢ় অন্ধকারে ঢাকল ইউক্রেনের লিভিভ, দেখুন ভিডিয়ো

Russia-Ukraine War Video: রাশিয়ার হামলা, গাঢ় অন্ধকারে ঢাকল ইউক্রেনের লিভিভ, দেখুন ভিডিয়ো
Russia-Ukraine War (Photo Credit: File Photo)

বুধবার থেকে ইউক্রেনে (Ukraine)  নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া (Russia)। রুশ ক্ষেপনাস্ত্রের হামলার জেরে ইউক্রেনের রাজধানী কিভ-সহ লিভিভের মত বড় শহরগুলিও অন্ধকারে ঢাকতে শুরু করে। রুশ ক্ষেপনাস্ত্রের হামলার জেরে পশ্চিম ইউক্রেনের লিভিভ (Lviv)  শহর কার্যত অন্ধকারে ঢেকে যায়। লিভিভের একাধিক বিদ্যুৎকেন্দ্রের উপর ক্ষেপনাস্ত্র আছড়ে পড়ায়, শহরে অন্ধকার নেমে আসে। তার জেরে লিভিভের হাসপাতালগুলির অবস্থা সবচেয়ে খারাপ। রাশিয়ার হামলায় গোটা লিভিভ শহর অন্ধকারে ঢেকে গেলে, হাসপাতালে রোগীদের চিকিৎসাও বন্ধের মুখে পড়ে যায়। ফলে সাধারণ মানুষ আতঙ্কে ভুগতে শুরু করেন নতুন করে। লিভিভের মেয়র জানান, রুশ হামলায় শহরের একাধিক গুরুত্বপূর্ণ বহুতল যেমন ভেঙে পড়েছে, তেমনি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। সেই কারণেই গোটা শহর অন্ধকারে ঢেকে গিয়েছে।

আরও পড়ুন:  Russia-Ukraine War: বাজল বিপদ ঘণ্টা, ফের পরপর বিস্ফোরণে কেঁপে উঠল কিভ

দেখুন রুশ মিসাইলের হামলার জেরে লিভিভে কীভাবে ভেঙে পড়ছে একের পর এক বহুতল...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 24, 2022 06:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).