Russia Ukraine War: কোণঠাসা ইউক্রেনকে গুঁড়িয়ে দিতে যুদ্ধে মরণকামড় পুতিনের, পাল্টায় মস্কোয় হানা জেলেনস্কির
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জো বাইডেন প্রশাসনের ঠিক উল্টো অবস্থা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন ট্রাম্পের দেশ পরোক্ষভাবে পুতিনের পাশে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জো বাইডেন প্রশাসনের ঠিক উল্টো অবস্থা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন ট্রাম্পের দেশ পরোক্ষভাবে পুতিনের পাশে। আমেরিকার চিরশত্রু রাশিয়া এখন ট্রাম্পের দেশের বন্ধু। আর ট্রাম্পের ইউক্রেন বিরোধী নীতিতে যুদ্ধে একেবারে কোণঠাসা হয়ে পড়েছে জেলেনস্কির দেশ। এমন সময় ইউক্রেনকে পুরো ধ্বংস করতে, একেবারে সর্বশক্তিতে ঝাঁপাল রাশিয়া। অন্ধকার নামলেই ইউক্রেনের ওপর আকাশ পথে মিসাইল, স্থলপথে সেনার হামলা শুরু করেছে। তবে এবার পাল্টা দিচ্ছে ইউক্রেনও। মস্কোয় ইউক্রেনের ড্রোনের হামলা দেখা গিয়েছে। গতকাল, সোমবার রাতে ক্রমাগত মিসাইল হামলায় ইউক্রেনের মোট ৩৩৭টি ড্রোন ধ্বংস করে দিয়েছে পুতিনের দেশ। পুতিন প্রশাসনের দাবি, রাশিয়ার ১০টি অঞ্চলে ঢুকে পড়ে আক্রমণের চেষ্টা করা ইউক্রেনের ড্রোনগুলি ধ্বংস করা হয়েছে।
প্রসঙ্গত, ইউক্রেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন যুদ্ধে বেশ সমস্যায় ফেলছে রাশিয়াকে।
গতকাল, রাশিয়ার আক্রমণের ঝাঁঝ এত বেশী ছিল যে, ইউক্রেন যুদ্ধে গত তিন বছরে এত প্রবল আক্রমণ দেখা যায়নি। সৌদি আরবে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের মুখে ইউক্রেনকে ঝাঁঝরা করার সব চেষ্টাই করলেন পুতিন।
ইউক্রেনের ড্রোন ধ্বংস রাশিয়ার
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 11, 2025 04:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

