Russia on LGBT Movement: সমকামী আন্দোলনকে 'চরমপন্থী ও সন্ত্রাসবাদী' সংগঠনের তালিকায় যোগ রাশিয়ার

সন্ত্রাসবাদী তালিকায় সমকামীদের সঙ্গে রয়েছে আল কায়েদা সহ মার্কিন টেক জায়ান্ট মেটা এবং প্রয়াত রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির সহযোগীদের নাম

Russia on LGBT Movement: সমকামী আন্দোলনকে 'চরমপন্থী ও সন্ত্রাসবাদী' সংগঠনের তালিকায় যোগ রাশিয়ার
LGBT Movement (Photo Credit: X)

সম্প্রতি চরমপন্থী ও সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় 'সমকামী আন্দোলন' (LGBT Movement) যোগ করেছে রাশিয়া। গত নভেম্বরে রাশিয়ার সুপ্রিম কোর্ট এলজিবিটি অ্যাক্টিভিস্টদের চরমপন্থী হিসেবে চিহ্নিত করার একটি রায় দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্সের খবর অনুসারে, এই পদক্ষেপের ফলে সমকামী এবং আন্দোলনের প্রতিনিধিদের গ্রেপ্তার হওয়ার আশঙ্কা সামনে এসেছে। Rosfinmonitoring-এর তালিকা অনুসারে, ১৪ হাজারেরও বেশি ব্যক্তি চরমপন্থী ও সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। সেই তালিকায় সমকামীদের সঙ্গে রয়েছে আল কায়েদা (Al Qaeda) সহ মার্কিন টেক জায়ান্ট মেটা (Meta) এবং প্রয়াত রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির (Alexei Navalny) সহযোগীদের নাম। রাশিয়া গত এক দশকে যৌন দৃষ্টিভঙ্গি এবং লিঙ্গ পরিচয় প্রকাশের ক্ষেত্রে বিধিনিষেধ কঠোর করেছে। যার মধ্যে সমকামিতাকে অবৈধ ঘোষণা করে আইন পাস এবং লিঙ্গ পরিবর্তন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। Paris Olympic 2024: দেশের পতাকা নিয়ে প্যারিস অলিম্পিকে যোগ দিতে পারবে না রাশিয়া-বেলারুশ

দেখুন পোস্ট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 23, 2024 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).