PM Modi Bhutan Visit: ভুটান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখা করলেন রাজা জিগমে ওয়াংচুক এর সঙ্গে (দেখুন ভিডিও)

PM Modi Bhutan Visit: ভুটান সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেখা করলেন রাজা জিগমে ওয়াংচুক এর সঙ্গে (দেখুন ভিডিও)
Modi Meet Bhutan King (Photo Credit: X@PTI_News)

ভুটানের রাজা জিগমে ওয়াংচুক এর সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের এই সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভুটানের যৌথভাবে এক হাজার ২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প পুনাৎসাংচু-র দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। ভারত ও ভুটান যৌথভাবে এই প্রকল্পটির রূপায়ণ করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী ভুটানের রাজা জিগমে ওয়াংচুকের ৭০-তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও যোগ দেবেন এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে দেখা করবেন।

ভুটানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ আর্য ইতিমধ্যেই জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন থিম্পুতে বিশ্ব শান্তি প্রার্থনা উৎসব হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 12, 2025 09:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).