Modi Welcomed in Doha: ভারত-কাতার বন্ধুত্বকে আরও জোরদার করতে দোহায় প্রধানমন্ত্রী, মিলল উপচে পড়া সম্বর্ধনা
দোহায় পৌঁছে প্রধানমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির (Sheikh Mohammed bin Abdulrahman Al Thani) সঙ্গে সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন
ভারত ও কাতারের মধ্যে বন্ধুত্বকে আরও মজবুত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বুধবার কাতারে সরকারি সফরে দোহায় পৌঁছেছেন। দোহায় পৌঁছে প্রধানমন্ত্রী কাতারে শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির (Sheikh Mohammed bin Abdulrahman Al Thani) সঙ্গে সাক্ষাতে সন্তোষ প্রকাশ করেন। যেখানে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, অর্থের মতো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। এই নিয়ে দ্বিতীয়বার কাতার সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সালের জুনে তিনি প্রথম কাতার সফর করেন। সেখানে পৌঁছালে মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখি। সেখানে মোদীকে দেখতে ভিড় করে প্রচুর প্রবাসী ভারতীয়রা। পরে প্রধানমন্ত্রী মোদী কাতারের প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেন। গত ১২ ফেব্রুয়ারি ভারত ঘোষণা করে, কাতারের রাজধানী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। কাতারে জেলবন্দি ভারতীয় নৌবাহিনীর আট সদস্যের মধ্যে সাতজন দেশে ফেরার পর এই ঘোষণা করা হয়। PM Narendra Modi: আবু ধাবির প্রথম হিন্দু মন্দির উদ্বোধন মোদীর, পাথরে খোঁদাই করলেন 'বসুধৈব কুটুম্বকম'
দেখুন ভিডিও
VIDEO | PM Modi received a warm welcome by the members of Indian community as he arrived at a hotel in Doha, #Qatar. pic.twitter.com/xDjWBZNwnQ
— Press Trust of India (@PTI_News) February 15, 2024
দেখুন ছবি
An exceptional welcome in Doha! Grateful to the Indian diaspora. pic.twitter.com/malGuS3jFW
— Narendra Modi (@narendramodi) February 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 15, 2024 08:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

