Peru Gold mine fire: সোনার খনিতে আচমকা আগুন, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ২৭ জনের
খনি সংস্থা ইয়ানাকুইহুয়া জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৭৫ খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে।ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন খনি শ্রমিকরা ভূ-পৃষ্ঠের প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) নিচে কাজ করছিলেন।
বিশ্বের অন্যতম বৃহত্তম স্বর্ণ উৎপাদক দেশ পেরু। দেশটি বছরে ১০০ টনেরও বেশি খনন করে যা সমগ্র বিশ্বের বার্ষিক সরবরাহের প্রায় ৪ শতাংশ। সেই পেরুতেই সোনার খনিতে অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হল। দক্ষিণ আমেরিকার এ দেশটিতে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা।দেশটির আরেকুইপা অঞ্চলের একটি খনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (৮ মে) সংবাদমাধ্যম সংস্থা রইটার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।খনি সংস্থা ইয়ানাকুইহুয়া জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৭৫ খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছে।ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, যখন আগুন ছড়িয়ে পড়ে, তখন খনি শ্রমিকরা ভূ-পৃষ্ঠের প্রায় ১০০ মিটার (৩৩০ ফুট) নিচে কাজ করছিলেন।
Peru | 27 people dead after a fire broke out in a small gold mine in southern Peru, Reuters reported citing the authorities
— ANI (@ANI) May 7, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 08, 2023 08:22 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

