Imran Khan: ইমরান খানের বক্তব্যের সম্প্রচার নিষিদ্ধ গোটা পাকিস্তানে, জারি নির্দেশ
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের উপর হামলার জেরে গোটা দেশ জুড়ে শোরগোল শুরু হয়েছে। গুলি চললেও তিনি ভয় পান না বলে হাসপাতাল থেকে বেরিয়ে মন্তব্য করেন ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর উপর হামলার জেরে যখন প্রায় গোটা বিশ্ব জুড়ে শোরগোল শুরু হয়, সেই সময় নয়া নির্দেশিকা জারি করা হল। পাকিস্তান ইলেট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির তরফে নিষিদ্ধ করা হয়েছে ইমরান খানের সাংবাদিক সম্মেলন এবং তাঁর বক্তব্যের সম্প্রচার। এমনকী ইমরান খানের পুরনো বক্তব্য এবং সাংবাদিক সম্মেলনের পুনপ্রচারও নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তান ইলেট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির তরফে। পাকিস্তানের জিও টিভির তরফে এই খবর প্রকাশ করা হয়। যা নিয়ে ফের একদফা শোরগোল শুরু হয়েছে পাকিস্তান জুড়ে।
Pakistan Electronic Media Regulatory Authority (PEMRA) has imposed a ban on all TV channels from broadcasting and rebroadcasting PTI chief Imran Khan’s speeches and press conferences, reports Pakistan's Geo News
(File photo) pic.twitter.com/nwlAyDAhzW
— ANI (@ANI) November 5, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 05, 2022 09:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

