Pakistani Train Hijack And Blast Video: দেখুন পাকিস্তানে কীভাবে রেললাইন উড়িয়ে দিচ্ছে বালোচ লিবারেশন আর্মি, পণবন্দিদের নিয়ে ভয়ে প্রহর গুনছে ইসলামাবাদ
বালোচ লিবারেশ আর্মি (BLA) যেভাবে পাকিস্তানের (Pakistan) জাফ্ফর এক্সপ্রেসকে হাইজ্যাক (Pakistani Train Hijack) করে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। মঙ্গলবার জাফ্ফর এক্সপ্রেস নামে পাকিস্তানের একটি ট্রেনকে নিশানা করে বিএলএ। প্রথমে ট্রেনের লাইনে বিস্ফোরণ ঘটায় বিদ্রোহীরা। এরপর রেল লাইনের উপর ট্রেন দাঁড় করিয়ে, পরপর ৯টি কামরা থেকে যাত্রীদের অপহরণ করে বিএলএ। সেই সঙ্গে ট্রেনে পাহারারত ৬ পাক জওয়ানকেও হত্যা করা হয়। সেনা কর্মীদের হত্যার পর সেখান থেকে ৪৫০ জন যাত্রীকে পণবন্দি করে নিয়ে যায় বালোচ লিবারেশন আর্মি। যা নিয়ে গোটা পাকিস্তান জুড়ে তোলপাড় শুরু হয়। বালোচ লিবারেশন আর্মির বেশ কয়েকজনকে হত্যার পর ১৫০ জনকে পাক সেনা উদ্ধার করেছে বলে খবর। কিন্তু বাকিরা এখনও বিএলএ-র কবজায়। জাফ্ফর এক্সপ্রেস হাইজ্যাকের আগে বালোচ লিবারেশন আর্মি রেললাইনে যে বিস্ফোরণ ঘটায়, সেই ছবি এবার প্রকাশ্যে উঠে আসে। দেখুন ট্রেন আসার আগে কীভাবে বিস্ফোরণের মাধ্যমে রেললাইনের উড়িয়ে দেয় বালোচ লিবারেশ আর্মি।
দেখুন ট্রেন হাইজ্যাকের আগে রেললাইনে বিস্ফোরণ...
Pakistan Train Hijack #BLA releases video of #JaffarExpress hijack—militants taking control mid-route in #Balochistan. #TrainHijack #PakistanArmy #PakistanCricket #SaintLaurent #stockmarketcrash pic.twitter.com/EgsgRavcmN
— Shanaz Baloch (@ShanazBalo72102) March 12, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

