Pakistan Train Hijack: পাকিস্তানে যাত্রীবোঝাই চলন্ত ট্রেন অপহরণ, ৪৫০ জনকে পণবন্দি বালোচ জঙ্গিদের

পাকিস্তানের বালুচিস্তানে যাত্রীবোঝাই ট্রেন অপহরণ করল বিদ্রোহীরা। ট্রেনের ৪৫০ জন যাত্রীকে পণবন্দি করে রেখেছে স্বাধীন বালুচিস্তানের সংগ্রামে নামা বালুচ লিবারেশন আর্মি (BLA)।

Pakistan Train Hijack: পাকিস্তানে যাত্রীবোঝাই চলন্ত ট্রেন অপহরণ, ৪৫০ জনকে পণবন্দি বালোচ জঙ্গিদের
Pakistan Train Hijack. (Photo Credits: X)

পাকিস্তানের বালুচিস্তানে যাত্রীবোঝাই ট্রেন অপহরণ করল বিদ্রোহীরা। ট্রেনের ৪৫০ জন যাত্রীকে পণবন্দি করে রেখেছে স্বাধীন বালুচিস্তানের সংগ্রামে নামা বালুচ লিবারেশন আর্মি (BLA)। দাবি পূরণ না হলে পণবন্দিদের একে একে মেরে ফেলা হবে বলে জানিয়েছে বালুচ জঙ্গিরা। ট্রেনটিতে বেশ কয়েকজন সেনাকর্মীও রয়েছে। ট্রেন থেকে যাত্রীদের উদ্ধার করতে ও বালুচ জঙ্গিদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে পাকিস্তানের সেনা।

বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে অপহরণ করা হয়। ট্রেনটিতে মোট ৯টি কোচবিশিষ্ট ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী আছেন। সংবাদমাধ্যমে প্রকাশ, জাফর এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে থাকা ছ’জন সেনাকর্মী বালুচ বিদ্রোহীদের গুলিতে নিহত হয়েছেন!

দেখুন অপহরণ হওয়া ট্রেনের ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 11, 2025 07:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).