Pakistan Election Viral Video: নির্বাচনে কারচুপির চূড়ান্ত! দেখুন, পাকিস্তানে ভোট পড়ল মেসি, রোনালদো, নেইমারের নামে

ভিডিওতে দেখা গেছে ভোট কারচুপি করতে গিয়ে নাম না পেয়ে ফুটবলের বড় বড় তারকা লিওনেল নেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পের নামেও ভুয়ো ভোট দেওয়া হয়েছে।

Pakistan Election Viral Video: নির্বাচনে কারচুপির চূড়ান্ত! দেখুন, পাকিস্তানে ভোট পড়ল মেসি, রোনালদো, নেইমারের নামে
Pakistan Vote Rigged (Photo Credit: @THE_SQUADR0N/ X)

পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলের অপেক্ষায় যখন পুরো দেশ তখনই শুরু হয়ে যায় প্রাক্তন দুই প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খান ও নির্বাসিত নওয়াজ শরিফের মধ্যে দ্বন্দ্ব। ইমরানের দল বারবার দাবি করে, রেকর্ড চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা নওয়াজ শরীফের পক্ষে নির্বাচন পাল্টে দেওয়া হচ্ছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই) দাবি করেছে, 'জনগণের ইচ্ছা চুরির জন্য নওয়াজ শরীফের নিজের লজ্জিত হওয়া উচিত।' এই সব নাটকীয়তা যখন সারা বিশ্বে পাকিস্তানকে হাসির খোরাক করেছে ঠিক তখনই পাকিস্তানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে ভোট কারচুপি করতে গিয়ে নাম না পেয়ে ফুটবলের বড় বড় তারকা লিওনেল নেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পের নামেও ভুয়ো ভোট দেওয়া হয়েছে। ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি তবে সত্যি এইরকম কিছু ঘটে থাকে সেটি গণতন্ত্রের জন্য ভীষণ লজ্জার ঘটনা। Pakistan Election Results 2024: 'কেন্দ্র ও প্রদেশে দুই জায়গায় সরকার গঠন করব', জানাল ইমরান খানের দল

দেখুন ভাইরাল ভিডিও

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 10, 2024 12:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).