Pakistan Election 2024: পাকিস্তানের PM হচ্ছেন শেহবাজ, ক্ষমতার রিমোট থাকছে বিলাবলের হাতে!

Pakistan Election 2024: পাকিস্তানের PM হচ্ছেন শেহবাজ, ক্ষমতার রিমোট থাকছে বিলাবলের হাতে!
Shehbaaz Sharif, Bilawal Bhutto (Photo Credit: Instagram)

আর কয়েকদিনের মধ্যে পাকিস্তানে (Pakistan) নতুন সরকার আসতে চলেছে। এবারে পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই পাকিস্তানে সবচেয়ে বেশি আসন পেলেও, তারা সরকার গড়তে পারছে না বলেই অনুমান। ইমরান খানের (Imran Khan) দল পিটিআইকে পিছনে ফেলে পিএমএল-এন এবং পিপিপ জোটবদ্ধ হয়ে সরকার গড়তে চলেছে। ফলে এবার ফের পাকিস্তানে প্রধানমন্ত্রী পদে বসতে চলেছেন শেহবাজ শরিফ (Shehbaaz Sharif)। অন্যদিকে রাষ্ট্রপতি হতে পারেন আসিফ আলি জারদারি। তবে বাবা জারদারি যতই রাষ্ট্রপতি হন না কেন, রিমোট থাকছে বিলাবল ভুট্টোর (Bilawal Bhutto) হাতে। শেহবাজ শরিফ এবং আসিফ আলি জারদারি যতই ক্ষমতার কেন্দ্রে থাকুন না কেন, পাকিস্তানের বাগ্য নির্ধারণ করতে পারেন  বিলাবল ভুট্টো। প্রাথমিকভাবে এমন খবরই প্রকাশ্যে আসছে।

আরও পড়ুন: Pakistan General Elections 2024: ভোট পর্বের মধ্যেই বিস্ফোরণ, চলল গুলি পাকিস্তানে

দেখুন...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 21, 2024 07:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).