Pakistan Blast: ফের উত্তপ্ত পাকিস্তান, বিস্ফোরণে মৃত্যু ২ শিশুর, আহত পুলিশসহ ১৬
আহতদের মধ্যে ১৩ জনকে 'কোয়েটা ট্রমা সেন্টার'-এ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে বারেবারে উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান।
নয়াদিল্লিঃ পাকিস্তানে(Pakistan) ভয়াবহ বিস্ফোরণ(Blast)। যার জেরে প্রাণ গেল দুই শিশুর। আহত প্রায় পুলিশসহ(Police) ১৬ জন। শনিবার,পাকিস্তানের বালুচিস্তানের(Balochistan) পিশিন জেলার সুরখাব চকে একটি বাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে।পিশিন জেলার সরকারি হাসপাতালের কর্মকর্তা ডাঃ ওয়াকিল শেরানি জানিয়েছেন, এই ঘটনায় দু'টি শিশুর মৃত্যু হয়েছে। আহত আরও ১৬। আহতদের মধ্যে ১৩ জনকে 'কোয়েটা ট্রমা সেন্টার'-এ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরে বারেবারে উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তান। পুলিশ এবং পুলিশ চেকপোস্টগুলিতে একের পর এক হামলার খবর মিলছে। বিশেষ করে খাইবার পাখতুনখওয়া ও বালুচিস্তানে হামলার ঘটনা ঘটছে বলে জানা গিয়েছে।
বালুচিস্তানে ভয়াবহ বিস্ফোরণ
Pakistan: Two children among three killed in bomb blast in Balochistan market
Read @ANI Story | https://t.co/9GQozp3GVt#Pakistan #Balochistan #bombblast pic.twitter.com/HHqEHWNt2B
— ANI Digital (@ani_digital) August 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 25, 2024 07:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

