Austrian School Shooting: অস্ট্রিয়ার স্কুলে গুলিতে ৮ জন নিহত, আহত আরও অনেকে

আত্মহত্যা করে নিহত বন্দুকধারীকে স্কুল ছাত্র বলেই মনে করা হচ্ছে, তদন্ত চলছে।

Austrian School Shooting: অস্ট্রিয়ার স্কুলে গুলিতে ৮ জন নিহত, আহত আরও অনেকে
Austria School Shooting (Photo Credit: X)

নয়াদিল্লি: আজ সকালে অস্ট্রিয়ার (Austria) গ্রাজ শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত (Eight Dead) এবং আরও অনেকে আহত হয়েছেন। শিক্ষার্থী ও শিক্ষকসহ বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। অস্ট্রিয়া প্রেস এজেন্সি জানিয়েছে যে, নিহতদের মধ্যে বন্দুকধারীও রয়েছে। বন্দুকধারীকে ছাত্র বলে মনে করা হচ্ছে, স্কুলের টয়লেটে গুলি করে আত্মহত্যা করেছে বলে তথ্য উঠে এসেছে। অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর গ্রাজ, দেশের দক্ষিণ-পূর্বে অবস্থিত শহরটিতে প্রায় ৩০০,০০০ বাসিন্দা রয়েছে। এই ঘটনায় সেখানে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতন্তে পাঠিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন: South Africa Viral Video: প্রবল হাওয়ায় আকাশে উড়ছে বাউন্সি হাউস, ২৫ ফুট ওপর থেকে ছিটকে পড়ল দুই শিশু (দেখুন ভাইরাল ভিডিও)

অস্ট্রিয়ার স্কুলে গুলিতে ৮ জন নিহত

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 10, 2025 03:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).