Nepal Protest: নেপালে বিক্ষোভের জেরে বন্ধ কাঠমাণ্ডুর পশুপতিনাথ মন্দির, মোতায়েন সেনাবাহিনী (দেখুন ভিডিও)

নেপালের বর্তমান পরিস্থিতি যথেষ্ট চিন্তাজনক। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কে পি শর্মা ওলি। শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। তবে, এখনও শান্তি ফেরেনি।

Nepal Protest: নেপালে বিক্ষোভের জেরে  বন্ধ কাঠমাণ্ডুর পশুপতিনাথ মন্দির, মোতায়েন সেনাবাহিনী (দেখুন ভিডিও)
Photo Credits: Wikimedia Commons

হিংসাত্মক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কাঠমাণ্ডুর পশুপতিনাথ মন্দির (Pashupatinath Temple) দর্শনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার রাত থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গোশালা চকেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। হিংসাত্মক বিক্ষোভের কারণে কাঠমাণ্ডু-সহ সমগ্র দেশেই পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। নেপালের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কে পি শর্মা ওলি, শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। তবে গতকাল রাত অবধি প্রতিবেশী দেশে শান্তি ফেরেনি। নেপালের সামগ্রিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। আতঙ্কে ছড়িয়েছে বেশ কিছু এলাকায়।

বন্ধ করে দেওয়া হল পশুপতিনাথ মন্দিরঃ-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 7913 05:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).