Narendra Modi Russia Visit: রাশিয়া সফরে মোদী, নভো-ওগারিওভো বাসভবনে ভারতের প্রধানমন্ত্রীকে উষ্ণ আলিঙ্গন পুতিনের

Narendra Modi Russia Visit: রাশিয়া সফরে মোদী, নভো-ওগারিওভো বাসভবনে ভারতের প্রধানমন্ত্রীকে উষ্ণ আলিঙ্গন পুতিনের
Narendra Modi, Vladimir Putin.jpg (Photo Credit: Twitter)

ভারতের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুদ করতে মস্কোয় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া সফরে হাজির হয়ে ভারতের পুরনো বন্ধু দেশের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নভো-ওগারিওভোতে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সেখানে ২ দেশের রাষ্ট্রপ্রধানকে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দেখা যায়। পাশাপাশি ভারত এবং রাশিয়া ভবিষ্যতে নিজেদের সম্পর্ক আরও মজবুদ করবে। দুই দেশের আলাপ, আলোচনার মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মসৃন হবে বলেও আশা প্রকাশ করেন মোদী। ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী মোদীর সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি উঠে আসে। যেখানে দুই দেশের রাষ্ট্রনেতাকে হাত মেলানোর পাশাপাশি উষ্ণ আলিঙ্গন করতেও দেখা যায়। রাশিয়া এবং ভারতের সম্পর্ক যাতে আরও মজবুদ হয়, সে বিষয়ে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: PM Modi in Moscow: দুদিনের সফরে রাশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী, মোদীকে স্বাগত জানাতে 'গার্ড অফ অনার'

দেখুন রুশ প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাতের ছবি...

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 09, 2024 09:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).