PM Modi in Moscow: দুদিনের সফরে রাশিয়া পৌঁছলেন প্রধানমন্ত্রী, মোদীকে স্বাগত জানাতে 'গার্ড অফ অনার'
বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ। রাজধানী মস্কোর মাটিতে পা রাখতে নরেন্দ্র মোদীকে দেওয়া হল 'গার্ড অফ অনার' সম্মান।
২২'তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার সকালেই পুতিনের দেশের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতীয় ঐতিহ্য় দিয়ে বরণ করে নমোকে স্বাগত জানাতে সকাল থেকে মস্কোর নানা প্রান্তে চলছে প্রস্তুতি। বিকেল ৫টার একটু পরে মস্কো (Moscow) পৌঁছন মোদী। বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিলেন রাশিয়ার প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ। রাজধানী মস্কোর মাটিতে পা রাখতে নরেন্দ্র মোদীকে দেওয়া হল 'গার্ড অফ অনার' (Guard of Honour) সম্মান। বিমানবন্দর থেকে হোটেলের উদ্দেশ্যে একই গাড়িতে রওনা দেন মোদী এবং মান্টুরভ। এদিনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন নমো। মোদীর জন্যে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেছেন পুতিন।
আরও পড়ুনঃ মোদীর জন্যে রাশিয়ায় ভাঙরা নাচ, পরিবেশনায় রাশিয়ান মহিলারা
মস্কোয় মোদী...
#WATCH | Prime Minister Narendra Modi receives Guard of Honour on his arrival in Moscow, Russia
PM Modi is on a two-day official visit to Russia. He will hold the 22nd India-Russia Annual Summit with President Putin. pic.twitter.com/1Soqt36Koo
— ANI (@ANI) July 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 08, 2024 06:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

