Narendra Modi On Gautam Adani: 'গোটা বিশ্ব আমার পরিবার, এই সমস্ত ব্যক্তিগত বিষয়ে রাষ্ট্রেনেতারা আলোচনা করেন না', আদানি প্রসঙ্গে বললেন মোদী

Narendra Modi On Gautam Adani: 'গোটা বিশ্ব আমার পরিবার, এই সমস্ত ব্যক্তিগত বিষয়ে রাষ্ট্রেনেতারা আলোচনা করেন না', আদানি প্রসঙ্গে বললেন মোদী
Narendra Modi On Adani Row (Photo Credit: X/PTI)

ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক সম্মেলনে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ট্রাম্প, মোদীর সাংবাদিক সম্মেলনে ভারতের ধনকুবের গৌতম আদানিকে (Gautam Adani) নিয়ে প্রশ্ন করা হয়। যার উত্তরে মোদী বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ। গোটা বিশ্বকে তিনি নিজের পরিবার বলে মনে করেন। যে প্রসঙ্গে 'বসুধৈব কুটুম্বকম'-এর উল্লেখ করেন মোদী। পাশাপাশি দেশের সব মানুষ তাঁর আপনজন বলেও উল্লেখ করতে শোনা যায় মোদীকে। সেই সঙ্গে দুই দেশের রাষ্ট্রনেতা যখন সাক্ষাৎ করছেন, বিভিন্ন বিষয়ে কথা বলছেন, সেই সময় এই ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে দুই দেশের রাষ্ট্রনেতা কখনও দেখা করেন না, কথা বলেন বা আলোচনাও করেন না বলে স্পষ্ট জানান মোদী।

আরও পড়ুন: Narendra Modi Is ‘Great friend' Of Donald Trump: 'মিস' করেছেন, মোদীকে দেখে উচ্ছ্বসিত ট্রাম্প বললেন, ভারতের প্রধানমন্ত্রী একজন 'দারুণ নেতা'

ট্রাম্পের সামনে আদানি প্রসঙ্গে নরেন্দ্র মোদী কী বললেন...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 14, 2025 11:25 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).