Myanmar Earthquake Multi-Story Building Collapse: আরও একটি বহুতল আবাসন ধসে পড়ল, মায়ানমারে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞে বাড়ছে মৃতের সংখ্যা

জোড়া ভূমিকম্পে মায়ানমারের মান্দালয় শহরে একাধিক বহুতল ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে একটি মসজিদও। কম্পনের জেরে মান্দালয়ের আরও একটি বহুতল আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়ার চিত্র ধরা পড়েছে।

Myanmar Earthquake Multi-Story Building Collapse: আরও একটি বহুতল আবাসন ধসে পড়ল, মায়ানমারে ভূমিকম্পের ধ্বংসযজ্ঞে বাড়ছে মৃতের সংখ্যা
Myanmar Earthquake Multi-Story Building Collapses (Photo Credits: X)

ভয়ানক ভূমিকম্পের কবলে মায়ানমার (Myanmar Earthquake)। পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের পড়শি দেশ। কম্পন এতটাই জোরালো ছিল যে মায়ানমার থেকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে ব্যাঙ্ককেও (Bangkok) ব্যাপক ধ্বংসলীলা চালিয়েছে শুক্রবারের ভূমিকম্প। ব্যাঙ্ককের একটি আকাশচুম্বী নির্মীয়মাণ বহুতল চোখের সামনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। জোড়া ভূমিকম্পে মায়ানমারের মান্দালয় শহরে একাধিক বহুতল ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে একটি মসজিদও। কম্পনের জেরে মান্দালয়ের আরও একটি বহুতল আবাসন হুড়মুড়িয়ে ভেঙে পড়ার চিত্র ধরা পড়েছে। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা। প্রতিটা মুহূর্ত আতঙ্কে যাপন করছে মায়ানমার এবং ব্যাঙ্ককবাসী।

মায়ানমারে ভেঙে পড়ল আরও একটি বহুতল আবাসনঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 28, 2025 04:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).