Françoise Bettencourt Meyer: প্রথম মহিলা হিসেবে ১০০ বিলিয়ন ডলারের মালিক ল'রিয়ালের উত্তরাধিকারী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স
৭০ বছর বয়সী বেটেনকোর্ট মেয়ার্সের সম্পদের পরিমাণ ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সে ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছেন, এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি তিনি।
বিশ্বের ধনী ব্যক্তিদের র্যাঙ্কিং অনুযায়ী ল'রিয়ালের (L'Oréal) উত্তরাধিকারী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স (Françoise Bettencourt Meyer) প্রথম মহিলা হিসেবে ১০০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ অর্জন করেছেন। ২০১৭ সালে তার মা লিলিয়ানে বেটেনকোর্টের মৃত্যুর পর তিনি ল'রিয়ালের উত্তরাধিকারী হন। তার পিতামহের প্রতিষ্ঠিত এই ফরাসি কসমেটিকস কোম্পানি কয়েক দশক ধরে বিশ্বের বাজার ধরে বিপুলভাবে ধরে রেখেছে। বৃহস্পতিবারেই প্যারিসে ল'রিয়ালের শেয়ারের দর বেড়েছে অনেকটা। মহামারীর সময় লোকেরা কম মেকআপ ব্যবহার করায় বাজার পড়ে যাওয়ার পর ফের ঘুরে দাঁড়িয়েছে এই কোম্পানি। ৭০ বছর বয়সী বেটেনকোর্ট মেয়ার্সের সম্পদের পরিমাণ ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সে ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করেছেন, এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি তিনি। যদিও তিনি এখনও ফ্রান্সের আরেক ধনী বার্নার্ড আরনল্টের (Bernard Arnault) বেশ পিছিয়ে, লুইস ভিটনের (Louis Vuitton) মালিক ১৭৯ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। Vegas Sphere: ভেগাসের গোলোকে যত্ন করে খোলা হচ্ছে ক্রিস্টমাসের গিফট প্যাক, দেখুন ভিডিও
দেখুন পোস্ট
L’Oreal heir Francoise Bettencourt Meyers becomes first woman with $100B fortune https://t.co/OWsPLn6Igg pic.twitter.com/upeTJ7mfue
— New York Post (@nypost) December 28, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 29, 2023 04:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

