Spain Flood: বন্যা কবলিত অঞ্চলে যাওয়া স্পেনের প্রধানমন্ত্রী, রাজাকে পচা ডিম ছুড়ে মারলেন দুর্গতরা

স্পেনের ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা ২২০ হয়ে গিয়েছে। রেকর্ড টানা বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টির পর ভ্যালেন্সিয়ায় রাস্তা, বাড়ি, ব্রিজ ভেঙে গিয়েছে। বৃষ্টিতে বিভিন্ন অংশ ডুবে যাওয়ার পর ত্রান শিবিরে বহু মানুষদের সরানো হয়েছিল।

Spain Flood: বন্যা কবলিত অঞ্চলে যাওয়া স্পেনের প্রধানমন্ত্রী, রাজাকে পচা ডিম ছুড়ে মারলেন দুর্গতরা
killed at least 210 people in Spain (Photo Credit: X)

স্পেনের ভ্যালেন্সিয়ায় (Valencia Flood) ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা ২২০ হয়ে গিয়েছে। রেকর্ড টানা বৃষ্টি, মেঘভাঙা বৃষ্টির পর ভ্যালেন্সিয়ায় রাস্তা, বাড়ি, ব্রিজ ভেঙে গিয়েছে। বৃষ্টিতে বিভিন্ন অংশ ডুবে যাওয়ার পর ত্রান শিবিরে বহু মানুষদের সরানো হয়েছিল। কিন্তু সেখানেও বন্যার জল ঢুকে পড়েছে। বন্যা ত্রান, উদ্ধার কাজ নিয়ে ভ্যালেন্সিয়া জুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। সেখানকার মানুষের অভিযোগ, দেশের প্রশাসন তাদের বন্যার বিপর্যয়ের মধ্যে ছেড়ে অন্য কিছুতে মেতে। এরই মধ্যে গতকাল, রবিবার বন্য়া কবলিত অঞ্চলে যান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ। প্রধানমন্ত্রীকে দেখে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। বিক্ষোভের বহর দেখে গাড়িতে ঢুকে পড়েন প্রধানমন্ত্রী।

এরপর বন্যা কবলিত অঞ্চলে যান  দেশের রাজা কিং ফিলিপ (King Felipe VI) তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়ে কে লক্ষ্য করে পচা ডিম, কাদার ঢিল ছুড়তে থাকেন বন্যা কবলিতরা। রাজার গায়ে এসে লাগে একটি পচা ডিম।

রাজার গায়ে ছোড়া হল পচা ডিম

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).