Japan Earthquake: ভূমিকম্পের পর আছড়ে পড়ছে বিশালাকার ঢেউ, সুইমিং পুলের জল উঠছে ফুলে, শিউরে ওঠা ভিডিয়ো

Japan Earthquake: ভূমিকম্পের পর আছড়ে পড়ছে বিশালাকার ঢেউ, সুইমিং পুলের জল উঠছে ফুলে, শিউরে ওঠা ভিডিয়ো
Tsunami Alert After Earthquake In Japan (Photo Credit: Twitter)

বছর শুরুর প্রথম দিন প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান (Japan)। ৭.৬ মাত্রার তীব্র কম্পনে (Earthquake) জাপান কেঁপে ওঠার পর একাধিক আফটার শক অনুভূত হয়। সেই সঙ্গে সমুদ্রের তলদেশও একাধিকবার কেঁপে উঠতে শুরু করে। ফলে প্রবল কম্পনের পর জাপানের সুজু (Suzu) শহরে সমুদ্রের বিশালাকার ঢেউ আছড়ে পড়তে শুরু করে। জাপানের ইশিকাওয়া প্রদেশের সুজু শহরে যখন বিশালাকার ঢেউ আছড়ে পড়তে শুরু করে সমুদ্রে, সেখান থেকে বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়। জাপানের পাশাপাশি রাশিয়ার পূর্বাঞ্চলেও জারি করা হয় সতর্কতা। সেই সঙ্গে উত্তর কোরিয়ার বহু অংশে সুনামি সতর্কতা জারি করা হয় সে দেশের প্রশাসনের তরফে।

আরও পড়ুন: Earthquake: প্রবল ভূমিকম্পের পর জাপান জুড়ে আতঙ্ক, সুনামি আতঙ্কে কাঁপছে রাশিয়া, সরানো হচ্ছে বাসিন্দাদের

দেখুন ভিডিয়ো...

 

ভূমিকম্পের পর কী অবস্থা জাপানের একটি সুইমিং পুলের দেখুন...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 2024 04:07 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).