India Reply Hard To Khalistanis: খলিস্তানী বিক্ষোভকারীদের কড়া জবাব, হাইকমিশনে স্বমহিমায় উড়ল আরও বড় তেরঙ্গা পতাকা

ভারতীয় হাইকমিশনের একজন আধিকারিককে বিক্ষোভকারীদের থেকে তেরঙা উদ্ধার করতে এবং খালিস্তানি পতাকা ছুড়ে ফেলতেও দেখা গেছে৷

India Reply Hard To Khalistanis: খলিস্তানী বিক্ষোভকারীদের কড়া জবাব, হাইকমিশনে স্বমহিমায় উড়ল আরও বড় তেরঙ্গা পতাকা
National Flag in Indian Commission London Photo Credit: Twitter@sidhant

অমৃতপাল সিং কাণ্ডের আঁচ গিয়ে পড়ল লন্ডনে। গতকাল লন্ডনে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ দেখায় খালিস্তানপন্থীরা। সেই সময় হাইকমিশনের ভারতীয় পতাকা নামিয়ে দিয়ে জোর করে খালিস্তানী পতাকা লাগাবার চেষ্টা করা হয়।  সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়া একটি ভিডিওতে, ভারতীয় হাইকমিশনের একজন আধিকারিককে বিক্ষোভকারীদের থেকে তেরঙা উদ্ধার করতে এবং খালিস্তানি পতাকা ছুড়ে ফেলতেও দেখা গেছে৷  বিক্ষোভকারীর সামনে সাহস দেখিয়ে খালিস্তানি পতাকা ছুড়ে ফেলার জন্য ওই কর্মকর্তাকে প্রশংসিত করা হয়েছিল। এবার খালিস্তানি সমর্থকদের জবাব দিয়ে লন্ডনে ভারতীয় হাইকমিশন 'বৃহত্তর' একটি তেরঙ্গা লাগাল কমিশনের সামনে। যা নজরে আসতেই নেটিজেনরা তা শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। দেখুন সেই ছবি-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 20, 2023 08:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).