Afghanistan: ভয়াবহ কপ্টার দুর্ঘটনা আফগানিস্তানে! মৃত এক, আহত ১২

Afghanistan: ভয়াবহ কপ্টার দুর্ঘটনা আফগানিস্তানে! মৃত এক, আহত ১২
Representational Image (Photo Credits: Pixabay)

মাঝ আকাশে ভেঙে পড়ল হেলিকপ্টার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম আফগানিস্তানের ঘোর প্রদেশের (Ghor Province) রাজধানী ফিরোজ কোহে এলাকায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। আহত কমপক্ষে ১২ জন। প্রাদেশিক সরকারের মুখপাত্র এই দুর্ঘটনার কথা স্বীকার করেছেন। জানা যাচ্ছে, স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 15, 2024 04:29 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).