Harshita Brella Murder: লন্ডনে খুন হওয়ার আগে ভারতীয় মহিলা বাড়িতে জানিয়েছিলেন, ও আমায় খুন করবে

গত নভেম্বরে ইংল্যান্ডের লন্ডনে হর্ষিতা ব্রেল্লা নামের এক ভারতীয় মহিলা খুন হন। নিজের ২৫ বছরের স্ত্রী-কে খুনের অভিযোগ পঙ্কজ লম্বা-র বিরুদ্ধে

Harshita Brella Murder: লন্ডনে খুন হওয়ার আগে ভারতীয় মহিলা বাড়িতে জানিয়েছিলেন, ও আমায় খুন করবে
Harshita Brella . (Photo Credits: X)

গত নভেম্বরে ইংল্যান্ডের লন্ডনে হর্ষিতা ব্রেল্লা (Harshita Brella) নামের এক ভারতীয় মহিলা খুন হন। নিজের ২৪ বছরের স্ত্রী-কে খুনের অভিযোগ পঙ্কজ লম্বা-র বিরুদ্ধে। চলতি বছর অক্টোবরে বিয়ের পর হর্ষিতা ভারত থেকে লন্ডনে স্বামীর কাছে যান। কিন্তু এক মাস পরেই তাঁর মৃতদেহ উদ্ধার হয় পূর্ব লন্ডনে হর্ষিতার স্বামীর গাড়ি থেকে। দেহ ময়নাতদন্তের পর জানা যায়, হর্ষিতার গলা টিপে হত্যা করা হয়।

দেহ উদ্ধারের পর হর্ষিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হল, স্বামীর হাতেই খুন হতে হয়েছে তাকে। মা সুদেশ কুমারীর অভিযোগ, খুন হওয়ার আগের রাতে ফোনে হর্ষিতা তাদের জানায়, "ও (স্বামী পঙ্কজ লম্বা) আমায় মেরে ফেলবে"। হর্ষিতার মায়ের অভিযোগ, লন্ডনে স্থানীয় থানায় গিয়ে তার মেয়ে গার্হস্থ্য হিংসা ও নির্যাতনের অভিযোগ।

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 15, 2024 03:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).