France Flood: প্রবল ঝড়বৃষ্টির কবলে ফ্রান্স এবং ইতালি, বন্যার জেরে ঘরছাড়া হাজার হাজার মানুষ
মঙ্গলবার পর্যন্ত ইতালির বিভিন্ন শহরে দুর্যোগ জারি থাকবে। অবহাওয়া দফতরের তরফে লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে।
প্রবল ঝড়বৃষ্টির কবলে ফ্রান্স (France Flood) এবং ইতালি। ইতালির (Italy) পর এবার ভাসছে ফ্রান্স। দুই দেশে ভারী বৃষ্টি, প্রবল বাতাসের জেরে বন্যার সতর্কতা জারি করা হয়েছে। বন্যার জলে তলিয়ে গিয়েছে রাস্তাঘাট। বন্যাকবলিত এলাকাগুলো থেকে হাজার হাজার স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। ইতালিতে বন্যার বলি হয়েছেন একজন। পিয়ানরোয় বন্যার তোড়ে গাড়ি ভেসে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মঙ্গলবার পর্যন্ত ইতালির বিভিন্ন শহরে দুর্যোগ জারি থাকবে। অবহাওয়া দফতরের তরফে লাল এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। যত সময় যাচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করছে। দুর্যোগের মেঘ কেটে নিজেদের ঘরে ফেরার দিন গুনছে দুর্গতরা।
প্রবল ঝড়বৃষ্টির কবলে ফ্রান্স এবং ইতালি...
After France, also in Italy it does not stop raining with continuous floods. After Liguria, Piedmont, Tuscany, Sicily and Calabria at this moment also Emilia Romagna, in particular Bologna is flooded! ⚠️
Too much rain....🌧️ pic.twitter.com/CksHlfEy4a
— Christian (@Superchri90) October 19, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 20, 2024 07:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

