Hijab With Uniform: ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন বাংলাদেশে সেনাবাহিনীর নারীরা

বাংলাদেশে সেনাবাহিনীর নারী সদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, তা তুলে নেওয়া হয়েছে। হিজাব পরা এখন সম্পূর্ণ ঐচ্ছিক করা হয়েছে।

Hijab With Uniform: ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন বাংলাদেশে সেনাবাহিনীর নারীরা
প্রতীকী ছবি (Photo Credit: X)

কলকাতা: বাংলাদেশে সেনাবাহিনীর (Bangladesh Army) নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে হিজাব (Hijab) পরতে পারবেন। নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ সম্প্রতি তুলে নেওয়া হয়েছে। এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল। সেনা কর্তৃপক্ষের এক অফিস আদেশে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। গত ৩ সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক মহিলা সদস্যদের ইউনফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। দেখুন- 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 23, 2024 03:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).