Eiffel Tower Closes: বিশ্বের অন্যতম পর্যটক আকর্ষণ আইফেল টাওয়ার বন্ধ

এই ধর্মঘট মূলত কর্মীদের বেতন বাড়ানোর দাবিতে...

Eiffel Tower Closes: বিশ্বের অন্যতম পর্যটক আকর্ষণ আইফেল টাওয়ার বন্ধ
Eiffel Tower Closes (Photo Credit: X)

নয়াদিল্লি: বিশ্বের অন্যতম পর্যটক আকর্ষণ আইফেল টাওয়ার (Eiffel Tower) সোমবার আবারও বন্ধ হল। টাওয়ারের কর্মীদের ধর্মঘটের (Strike) কারণে আইফেল টাওয়ার বন্ধ রয়েছে। প্যারিসের (Paris) সবচেয়ে বিখ্যাত ল্যান্ডমার্ক আইফেল টাওয়ারের এক আধিকারিক জানিয়েছেন, সোমবারের এই ধর্মঘট মূলত কর্মীদের বেতন বাড়ানোর দাবিতে। কর্মীদের দাবি, টিকিট বিক্রি করে যে পরিমাণ অর্থ উপার্জিত হয় সে তুলনায় তাঁদের বেতন কিছুই বাড়েনি। তাই কর্মীরা টাওয়ার কর্তৃপক্ষকে বার্তা দিতে এই পদক্ষেপ নিয়েছেন।

আইফেল টাওয়ার কবে আবার দর্শকদের জন্য খুলবে তাও এখনও পরিষ্কার নয়। আরও পড়ুন: Houthis: লোহিত সাগরে ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দিল হাউতিরা, দেখুন ভিডিয়ো

দেখুন 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 20, 2024 11:05 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).