China: বিশ্বের দ্রুততম হাইস্পিড বুলেট ট্রেন বানাল চিন, ঘণ্টায় ৪৫০ কিমি বেগে ছুটবে
চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মডেল ট্রেনের নাম দেওয়া হয়েছে, CR450 প্রোটোটাইপ। চিন রেলওয়ের তরফে জানানো হয়েছে, এটি বিশ্বের দ্রুততম হাইস্পিড বুলেট ট্রেন হিসাবে জায়গা করে নিয়েছে।
প্রযুক্তির দিক থেকে আরও কয়েক ধাপ এগিয়ে গেল চিন (China)। হাইস্পিড বুলেট ট্রেন চালু করল চিন। পরীক্ষামূলক যাত্রায় তাক লাগিয়েছে উচ্চ গতি সম্পন্ন এই বুলেট ট্রেন। রবিবার চিন তার সর্বশেষ আপডেটেড বুলেট ট্রেনের মডেল চালু করেছে। পরীক্ষামূলক যাত্রায় ট্রেনের গতি ছিল ৪৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। চিনের সংবাদমাধ্যম সূত্রে খবর, এই মডেল ট্রেনের নাম দেওয়া হয়েছে, CR450 প্রোটোটাইপ। চিন রেলওয়ের তরফে জানানো হয়েছে, এটি বিশ্বের দ্রুততম হাইস্পিড বুলেট ট্রেন হিসাবে জায়গা করে নিয়েছে। নির্মাতাদের দাবি, অত্যন্ত কম সময়ের মধ্যে এই ট্রেন যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেবে। এই ট্রেন দ্বারা উপকৃত হবেন চিনের হাজার হাজার নাগরিক। CR450 প্রোটোটাইপের হাত ধরে নতুন মাইলফলক স্থাপন করল চিন।
বিশ্বের দ্রুততম হাইস্পিড বুলেট ট্রেন চালু করল চিন...
🚨 China unveils prototype of world's fastest train, capable of reaching 450 km/h.
India's fastest train under development- 250 km/h pic.twitter.com/X84ouXWnK4
— Indian Tech & Infra (@IndianTechGuide) December 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 8237 05:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

