Covid-19: এক বছর পর করোনায় মৃত্যু চিনে, নয়া ঢেউ নিয়ে চিন্তা বাড়ছে ড্রাগনের দেশের
চিনে নতুন করে আছড়ে পড়েছে করোনার ঢেউ। দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে, লকডাউনে গিয়েছে দেশের বেশ কিছু বড় শহর। ২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে চিনে শুরু হওয়া করোনার পর এত বড় ঢেউ ড্রাগনের দেশে আসেনি।
চিনে(China) নতুন করে আছড়ে পড়েছে করোনার (Corona Virus) ঢেউ। দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে, লকডাউনে (Lockdwon) গিয়েছে দেশের বেশ কিছু বড় শহর। ২০১৯ সালের ডিসেম্বরের পর থেকে চিনে শুরু হওয়া করোনার পর এত বড় ঢেউ ড্রাগনের দেশে আসেনি। এবার করোনার কারণে এক বছরের মধ্যে প্রথম মৃত্যু হল।
চিনের স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, গতকাল কোভিডের কারণে দেশের দু জনের মৃত্যু হয়েছে। মৃতদের দুজনেই চিনের উত্তর পশ্চিমের জিলিন প্রদেশের বাসিন্দা। গত বছর জানুয়ারিতে শেষবার চিনে করোনার কারণে মৃত্যু হয়। চিনে কোভিডে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৩৮। আরও পড়ুন: Covid-19 Cases In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২ হাজার ৭৫ জন, একই সময়ে মৃত্যু ৭১ জনের
দেখুন টুইট
BREAKING—China has now confirmed its first #COVID19 deaths in over a year. China is grappling with sustained outbreaks in two-thirds of its provinces (>90 million in full or partial lockdown). Most of its cases are the new more contagious #BA2 subvariant. https://t.co/Qm8ObaVri5
— Eric Feigl-Ding (@DrEricDing) March 19, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 19, 2022 11:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

