Britain Parliamentary Elections : ব্রিটেন পার্লামেন্টের নিম্নকক্ষে ৪ঠা জুলাই সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ঋষি সুনক

জনমত সমীক্ষায় লেবার পার্টি, রক্ষণশীল টোরিদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকায় প্রধানমন্ত্রী সুনক এখনই নির্বাচনের দিন ঘোষণা করবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো।

Britain Parliamentary Elections : ব্রিটেন পার্লামেন্টের নিম্নকক্ষে ৪ঠা জুলাই সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ঋষি সুনক
Rishi Sunak (Photo Credit: Instagram)

জনমত সমীক্ষায় লেবার পার্টি, রক্ষণশীল টোরিদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকায় প্রধানমন্ত্রী সুনক এখনই নির্বাচনের দিন ঘোষণা করবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিলো। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ৪ঠা জুলাই সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। বৃষ্টির মধ্যে ডাউনিং স্ট্রীটের দপ্তরের বাইরে দাঁড়িয়ে গতকাল তিনি ভোটের দিন ঘোষণা করেন।  ঘোষণার সময় তিনি বলেন - ব্রিটেন পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ কমনস( House of Commons)-এর জন্য নির্বাচনের এটাই সঠিক সময়। হাউস অফ কমন্সে এই মুহুর্তে ৬৫০ জন সদস্য রয়েছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 23, 2024 09:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).