Bangladesh Unrest: শেখ হাসিনা দেশ ছাড়তেই ঢাকায় আওয়ামী লিগের সদর দফতর জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা,দেখুন ভিডিয়ো

Bangladesh Unrest: শেখ হাসিনা দেশ ছাড়তেই ঢাকায় আওয়ামী লিগের সদর দফতর জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা,দেখুন ভিডিয়ো
Awami League Headquarters In Dhaka.jpg (Photo Credit: Twitter/IANS)

এবার আওয়ামী লিগের (Awami League) সদর দফতরে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। শেখ হাসিনা (Sheikh Hasina) বাংলাদেশ (Bangladesh) ছাড়ার পরপরই রাজধানী শহর ঢাকায় আওয়ামী লিগের য সদর দফতর ছিল, সেখানে অগ্নিসংযোগ করা হয়। ফলে  আওয়ামী লিগের অফিস থেকে মঙ্গলবার সকালেও আগুন এবং ধোঁয়া বের হতে শুরু করে। ছাত্র আন্দোলন যখন মাত্রাছাড়া আকার নেয়, সেই সময় সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে কার্যত গোপণে দেশ ছাড়েন মুজিব-কন্যা। বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনার সেই চপার প্রবেশ করে ভারতে। দিল্লি (Delhi) লাগোয়া হিন্দন এয়ারবেসে (Hindon Airbase) আশ্রয় নেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী।

দেখুন কীভাবে জ্বলছে আওয়ামী লিগের অফিস...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 06, 2024 01:22 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).