Taslima Nasreen: 'পাক সেনা নারকেল গাছে বেঁধে মেরেছিল বাবাকে', তসলিমার সেই স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে ফেলছে বাংলাদেশ সরকার

Taslima Nasreen:  'পাক সেনা নারকেল গাছে বেঁধে মেরেছিল বাবাকে', তসলিমার সেই স্মৃতি বিজড়িত বাড়ি ভেঙে ফেলছে বাংলাদেশ সরকার
Taslima Nasreen On Her House (Photo Credit: FB)

দীর্ঘ ৩০ বছর ধরে তিনি বাংলাদেশের (Bangladesh) বাইরে। দেশ থেকে বেরিয়ে কাটাতে হচ্ছে তাঁকে নির্বাসিত জীবন। বাংলাদেশের বাইরে থাকলেও যে সেখানেই তাঁর মন পড়ে থাকে, তা বারবার প্রমাণ করেছেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)। আর এবারও বাংলাদেশের জনপ্রিয় লেখিকার লেখনীতে উঠে এল তাঁর বাড়ির কথা। যেখানে তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি কেটেছে জন্মের পর। তিনি বাংলাদেশের ওই বাড়িতে ২০ বছর কাটিয়েছেন। তসলিমাকে দেশ ছাড়তে হয়েছে। তাই তিনি বর্তমানে বাংলাদেশ ছাড়া। 'অবকাশ' নামে বাংলাদেশের ওই বাড়িতে তাঁদের কেউ থাকেন না। তাঁর বাবার একমাত্র উত্তরাধিকারি তিনি। তা সত্ত্বেও তিনি তাঁর সেই বাড়িতে ফিরতে পারছেন না। তাঁর বাবার তৈরি সেই বাড়ি ভেঙে বর্তমানে বহুতল নির্মাণ করা হবে বলে শুনছেন। ওই বাড়িতেই পাকিস্তানে সেনা ১৯৭১ সালে তাঁর বাবাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করেছিল। আজ সবই অতীত। ভেঙে ফেলা হচ্ছে তসলিমা নাসরিনের বাবার তৈরি সেই স্মৃতি বিজড়িত বাড়ি। যা দেখে, শুনে আবেগে আপ্লুত লেখিকা।

আরও পড়ুন: Bangladesh: 'আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই', ইউনুসের বিরুদ্ধে রাস্তায় নামছেন বাংলাদেশের যুব সম্প্রদায়, ভিডিয়ো পোস্ট তসলিমার

দেখুন কী লিখলেন তসলিমা নাসরিন...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 04, 2025 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).