Taslima Narin On Muhammad Yunus: 'অশান্তি-সৃষ্টিকারী লোক পেয়েছেন শান্তির নোবেল', নাম না করে ইউনুসকে তীক্ষ্ণ আক্রমণ তসলিমার
নাম না করে এবার মহম্মদ ইউনুসকে কটাক্ষ করলেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। বাংলাদেশের (Bangladesh) বর্তমানে পরিস্থিতিতে মহম্মদ ইউনুসের যে ভূমিকা, তার প্রেক্ষিতেই এবার সে দেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আক্রমণ করেন জনপ্রিয় লেখিকা। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমেই মহম্মদ ইউনুসকে (Muhammad Yunus) আক্রমণ করেন তসলিমা নাসরিন। তসলিমা লেখেন, 'নোবেল পুরস্কারের সুনামটা তিনি নষ্ট করেছেন। একজন অশান্তি-সৃষ্টিকারী লোক পেয়েছেন শান্তির নোবেল। শান্তির নোবেল এখন থেকে যারাই পাবে, তাদের কারও ওপর মানুষের আর আস্থা থাকবে না। বরং সন্দেহ জাগবে যে লোকটি বদ না হয়ে যায় না। নোবেল কমিটির এ নিয়ে সিরিয়াসলি ভাবার দরকার আছে।' প্রসঙ্গত বহু দশক ধরে বাংলাদেশের বাইরে রয়েছেন তসলিমা নাসরিন। শেখ হাসিনা সরকারের আমল থেকেই তিনি দেশের বাইরে। দেশের বাইরে বসে যেমন শেখ হাসিনা সরকারের বিভিন্ন ভুল, ত্রুটির উপর পর্দা সরিয়েছেন, তেমনি মুজিব-কন্যা ক্ষমতাচ্যুত হওয়ার পর মহম্মদ ইউনুস সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করছেন তিনি জোর কদমে।
দেখুন কী লিখলেন তসলিমা নাসরিন...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 17, 2429 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

