Bangladesh ISKCON Monk Chinmoy Krishna Das Arrested: বড় খবর, চিন্ময়কৃষ্ণ দাসের পাশ থেকে সরে দাঁড়াল বাংলাদেশ ইসকন, কী জানানো হল দেখুন

Bangladesh ISKCON Monk Chinmoy Krishna Das Arrested: বড় খবর, চিন্ময়কৃষ্ণ দাসের পাশ থেকে সরে দাঁড়াল বাংলাদেশ ইসকন, কী জানানো হল দেখুন
Chinmoy Krishna Das (Photo Credit: X)

চিন্ময়কৃষ্ণ দাস বাংলাদেশ (Bangladesh) ইসকনের (ISKCON) মুখপাত্র নন। বৃহস্পতিবার এমনই জানানো হল ইসকনের তরফে। বৃৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনে ইসকনের তরফে জানানো হয়, চিন্ময়কৃষ্ণ দাস এবং চন্দনকুমার ধর তাঁদের মুখপাত্র নন। অর্থাৎ ইসকন বাংলাদেশের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস নন বলে বৃহস্পতিবার জানানো হয়। শুধু তাই নয়, চিন্ময়কৃষ্ণ দাস যদি কিছু বলেন, তা তাঁর নিজস্ব। তার সঙ্গে ইসকন বাংলাদেশের কোনও যোগ নেই বলেও সংশ্লিষ্ট সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়। সম্প্রতি ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে (Chinmoy Krishna Das)। ইসকনের সন্ন্যাসীর গ্রেফতারির পর থেকে গোটা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর-সহ একাধিক জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার করা হচ্ছে বলে ওঠে অভিযোগ।

আরও পড়ুন: Bangladesh ISKCON Monk Chinmoy Krishna Das Arrested: বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করা যাবে না, জানাল আদালত, চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির পর চাপে ইউনুস সরকার

ইসকন বাংলাদেশের তরফে কী জানানো হল দেখুন...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 28, 2024 04:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).