Bangladesh General Election: ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন , বললেন মহম্মদ ইউনুস

বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মহম্মদ ইউনুস আজ বলেছেন, আগামী বছর শেষ এবং ২০২৬-এর প্রথম অর্ধের মাঝামাঝি কোনো সময়ে, প্রয়োজনীয় সংস্কার সাধনের পর সেদেশের সাধারণ নির্বাচন হতে পারে।

Bangladesh General Election: ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের প্রথম দিকে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সাধারণ নির্বাচন , বললেন মহম্মদ ইউনুস
Dr Muhammad Yunus On next general election (Photo Credit: X

বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মহম্মদ ইউনুস আজ বলেছেন, আগামী বছর শেষ এবং ২০২৬-এর প্রথম অর্ধের মাঝামাঝি কোনো সময়ে, প্রয়োজনীয় সংস্কার সাধনের পর সেদেশের সাধারণ নির্বাচন (Bangladesh General Election)  হতে পারে।

‘বিজয় দিবস’ উপলক্ষ্যে আজ এক অনুষ্ঠানের ভাষণে তিনি বলেন নির্বাচনের তারিখ স্থির হতে পারে ২০২৫-এর শেষ এবং ২০২৬-এর প্রথম দিকের মধ্যে। বাংলাদেশ টেলিভিশন এবং বি-টিভি ওয়ার্ল্ড এই অনুষ্ঠান সম্প্রচার করছিল। ইউনুস (Bangladesh’s interim leader Muhammad Yunus) বলেন, নির্বাচনী সংস্কার কমিশনের প্রস্তাবের ওপর সাধারণ নির্বাচনের দিনক্ষণ নির্ভর করছে।এর পাশাপাশি, সংবিধান সংস্কার কমিশন’ও বর্তমানে এবিষয়ে মূল্যায়ন করছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 16, 2024 03:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).