Indonesia Volcano Eruption: পাহাড় চড়ার মাঝপথে আচমকাই জাগল আগ্নেয়গিরি, ঝলসে মৃত ১১ পর্বতারোহীর
ইন্দোনেশিয়ার গুনুনাংগের মেরাপি পর্বতমালা অতিক্রম করতে গিয়ে মর্মান্তিক মৃত্য়ু হল একদল পর্বতারোহীর।
ইন্দোনেশিয়ার গুনুনাংগের মেরাপি পর্বতমালা অতিক্রম করতে গিয়ে মর্মান্তিক মৃত্য়ু হল একদল পর্বতারোহীর। ৭৫ জনের পর্বতারোহীর একটি দল ইন্দোনেশিয়ায় মেরাপি পর্বতে ওঠার লক্ষ্যে অভিযান শুরু করেন। কিন্তু অভিযানের মাঝপথেই ভয়ানক শক্তিতে জেগে ওঠে মেরাপি আগ্নেয়গিরি। সেখান থেক সশব্দে লাভার স্রোত বের হতে থাকে।
৯ হাজার ৪৬৫ ফুট (২৯৮১ মিটার) উঁচু মেরাপি পর্বতের ওপর আগ্নেয়গিরির দৈত্য জেগে ওঠার সময় কিছুই করার ছিল না পর্বতারোহীদের। ঘটনাস্থলেই আগ্নেয়গিরির জ্বলন্ত আগুনে ঝলসে মৃত্য়ু হয় ১১ জন পর্বতারোহীর। এখনও ২২ জনের কোনও খোঁজ মেলেনি। বেশ কয়েকজনকে একেবারে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেখুন ভিডিয়ো
BREAKING: 11 hikers killed in Indonesia volcano eruption pic.twitter.com/yVCCndo4VY
— BNO News (@BNONews) December 4, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 06:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

