West Bengal: দিঘার মাঝ সমুদ্রে নৌকাডুবি, অল্পের জন্যে রক্ষা পেল ৯ মৎস্যজীবীর প্রাণ
প্রতি বছরই মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের ট্রলার কিংবা নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। যার জেরে বিপুল টাকার সম্পদ নষ্ট হয়।
পূর্ব মেদিনীপুরে দিঘা মোহনার কাছে নৌকাডুবি। মাঝ সমুদ্রে ডুবে গেল মৎস্যজীবীদের ট্রলার। শনিবার সকালে দিঘা মোহনার কাছেই সমুদ্রে ট্রলারটি ডুবে যায়। অল্পের জন্য রক্ষা পায় ট্রলারে থাকা মৎস্যজীবীদের প্রাণ। নৌকাডুবি থেকে মৎস্যজীবীদের উদ্ধার করতে ধেয়ে আসেন অ্যাডেলাইন নৌকার কর্মীরা। ট্রলারে থাকা ৯ মৎস্যজীবীকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রতি বছরই মাঝ সমুদ্রে মৎস্যজীবীদের ট্রলার কিংবা নৌকা দুর্ঘটনার কবলে পড়ে। যার জেরে বিপুল টাকার সম্পদ নষ্ট হয়। রাজ্য কিংবা কেন্দ্র সরকারের তরফে কোন সুরাহার পথ দেওয়া হয়নি বলে অভিযোগ মৎস্যজীবীদের।
দিঘা মোহনার কাছে মৎস্যজীবীদের নৌকাডুবিঃ
Digha, West Bengal: A trawler sank near Digha estuary in East Midnapore this morning. Nine fishermen were rescued unharmed by the crew of the Adeline boat after jumping to their aid pic.twitter.com/ghdoCTsfYR
— IANS (@ians_india) January 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

