West Bengal: নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় উপহার, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বাড়ল বেতন(দেখুন টুইট)

মুখ্যমন্ত্রী মমতা বুধবার ২০২৪ সালের এপ্রিল মাস থেকেই অঙ্গনওয়াড়ি, তাদের সহকারী এবং আশা কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা করেছেন। সরকারের তরফে জানানো হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক পারিশ্রমিক ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করা হয়েছে।

West Bengal: নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় উপহার, অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বাড়ল বেতন(দেখুন টুইট)
ASHA and Anganwadi Worker Wages Hike Photo Credit: Twitter@@MamataOfficial

আসন্ন লোকসভা নির্বাচনের আগে অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মুখ্যমন্ত্রী মমতা বুধবার ২০২৪ সালের  এপ্রিল মাস থেকেই অঙ্গনওয়াড়ি, তাদের সহকারী এবং আশা কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা করেছেন। সরকারের তরফে জানানো হয়েছে  অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক পারিশ্রমিক ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ৯,০০০ টাকা করা হয়েছে।এছাড়া নতুন বেতন বৃদ্ধিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহকারীদেরও মাসিক পারিশ্রমিক ৭৫০  টাকা বৃদ্ধি করা হয়েছে। এই নতুন রেটটিও আগামী মাস থেকে কার্যকর করা  হবে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম (ICDS) কর্মীদের জন্য প্রতি মাসে ৫০০টাকা বৃদ্ধির কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।এছাড়া এপ্রিল মাস থেকে আশা কর্মীদের বেতন ৭৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 06, 2024 01:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).