Asha Bhosle: মঞ্চে দাঁড়িয়ে তওবা তওবা গাইছেন ৯১-এর আশা ভোঁসলে, নাচের তালে ভিকিকে টেক্কা

শুধু কি গান! সেই সঙ্গে গানের 'হুক স্টেপ'ও করলেন আশা ভোঁসলে। ৯১ বছরের শিল্পী টেক্কা দিচ্ছেন ভিকিকে। দুবাইয়ের মঞ্চে আশা কণ্ঠ 'তওবা তওবা' হয়ে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন উপস্থিত শ্রোতারা।

Asha Bhosle: মঞ্চে দাঁড়িয়ে তওবা তওবা গাইছেন ৯১-এর আশা ভোঁসলে, নাচের তালে ভিকিকে টেক্কা
Asha Bhosle Sings Tauba Tauba (Photo Credits: Instagram)

কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের (Asha Bhosle) কণ্ঠে এবার শোনা গেল বছরের অন্যতম হিট গান 'তওবা তওবা' (Tauba Tauba)। রবিবার রাতে দুবাইয়ের (Dubai) মাটিতে একটি কনসার্ট করেন বর্ষীয়ান শিল্পী। দুবাইয়ের কনসার্টে গিয়ে আশা ভোঁসলেকে ভিকি কৌশলের 'ব্যাড নিউজ' ছবির গান 'তওবা তওবা' গাইতে শোনা গেল। চলতি বছরে ভিকির ছবিতে করণ আউজলার গাওয়া এই গান ব্যাপক হিট করেছে। তবে শুধু কি গান! সেই সঙ্গে গানের 'হুক স্টেপ'ও করলেন আশা ভোঁসলে। ৯১ বছরের শিল্পী টেক্কা দিচ্ছেন ভিকিকে। দুবাইয়ের মঞ্চে আশা কণ্ঠ 'তওবা তওবা' হয়ে উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন উপস্থিত শ্রোতারা। দুবাই কনসার্টের সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।

আশা ভোঁসলের কণ্ঠে তওবা তওবা...

 

 

View this post on Instagram

 

A post shared by KadaK FM (@kadakfm)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 30, 2024 10:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).