Suvendu Adhikari: আরজি কর তদন্ত বাংলার বাইরে নিয়ে যাওয়ার দাবি শুভেন্দু অধিকারীর
আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণের মামলায় সিবিআই তদন্তে খুশি নয় বিক্ষোভকারীদের একাংশ। আরজি কর তদন্ত এবার রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)
RG Kar Rape Murder Case: আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণের মামলায় সিবিআই তদন্তে খুশি নয় বিক্ষোভকারীদের একাংশ। আরজি কর তদন্ত এবার রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের অভিযোগ, বাংলায় এতটাই হুমকির সংস্কৃতি বা থ্রেট কালচার আছে তাতে কিছুতেই সুষ্ঠভাবে তদন্ত সম্ভব নয়, তাই রাজ্যের বাইরে আরজি কর মামলার তদন্ত নিয়ে যাওয়া উচিত। পাশাপাশি শুরু থেকেই তিনি এই কাণ্ডের জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পদত্যাগের যে দাবি করছেন, সেই দাবিতে অনড় থাকলেন শুভেন্দু। মমতার বাংলায় মহিলারা সুরক্ষিত নয় বলেও অভিযোগ করেন বাংলার বিরোধী দলনেতা।
মেয়ের সুবিচারের আশায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) দ্বারস্থ হয়েছেনন তিলোত্তমার বাবা-মা। তাঁরা বললেন, “আপনি আপনার বোনের বিচারের ব্যবস্থা করুন।” শুভেন্দু তাঁদের আশ্বাস দিয়ে বললেন, “আমি ওনাদের সঙ্গে ছিলাম। বিচার না পাওয়া অবধি পাশে থাকব।”
দেখুন কী বলছেন শুভেন্দু অধিকারী
#WATCH | RG Kar rape-murder case | Kolkata: West Bengal LoP Suvendu Adhikari says, "...Investigation of the case should be carried outside the state of West Bengal. There is too much threat culture in West Bengal...A fair investigation cannot be done in West Bengal...Women are… pic.twitter.com/Owre9pVqNG
— ANI (@ANI) November 4, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 04, 2024 11:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

