West Bengal Covid-19: বাড়ল বিধিনিষেধের মেয়াদ, পুরো মার্চেই রাজ্যে রাত ১২টা থেকে থাকছে নাইট কার্ফু, বৃহস্পতিবার ন্যাড়াপোড়ায় ছাড়
কোভিডের দাপট কমে এলেও আগামী ৩১ মার্চ বাড়ানো হল রাজ্যের করোনা নিয়ন্ত্রণ বিধি। পুরো মার্চ জুড়ে বাংলায় থাকছে নাইট কার্ফু।
কোভিডের (Covid-19) দাপট কমে এলেও আগামী ৩১ মার্চ বাড়ানো হল রাজ্যের করোনা নিয়ন্ত্রণ বিধি বা বিধিনিষেধ (Covid Restriction)। পুরো মার্চ জুড়ে বাংলায় থাকছে নাইট কার্ফু (Night Curfew)। রাত ১২টা থেকে সকাল ৫ অবধি বাইরে বের হওয়া, জমায়েত, গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা থাকছে। তবে ন্যাড়াপোড়া বা হোলিকা দহন-এর জন্য বৃহস্পতিবার, ১৭ মার্চ কোনও নাইট কার্ফু থাকছে না।
প্রসঙ্গত, রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪০০-র নিচে নেমে গিয়েছে। গত বছর ডিসম্বরে যেখানে কোভিডে পজেটিভিটি রেটে কলকাতা দেশের মধ্যে শীর্ষে চলে গিয়েছিল। কোভিডে কঠোর বিধি জারি করে করোনার ঢেউ কমে আসে। আরও পড়ুন: 'বাংলার জন্য কাজ করো', মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকেই রাজনীতিতে ফেরা, বললেন বাবুল সুপ্রিয়
দেখুন টুইট
West Bengal | #COVID19 restrictions & relaxation measures & advisory as already in force stands extended up to March 31, 2022.
Movement of people & vehicles, & public gatherings stand prohibited between 12am to 5am, except on March 17 on the occasion of 'Holika Dahan'. pic.twitter.com/MMy1HdYZRl
— ANI (@ANI) March 15, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 15, 2022 06:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

