Mamata Banerjee: বিজেপির আহত সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে চলে গেলেন মুখ্যমন্ত্রী, দেখুন সৌজন্যের রাজনীতির ভিডিয়ো

Mamata Banerjee: বিজেপির আহত সাংসদ খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে চলে গেলেন মুখ্যমন্ত্রী, দেখুন সৌজন্যের রাজনীতির ভিডিয়ো
Mamata Banerjee Visits Hospital (Photo Credit: X/Screengrab)

বিজেপি সাংসদ খগেন মুর্মুকে (BJP MP Khagen Murmu) দেখতে হাসপাতালে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাসপাতালে গিয়ে আহত বিজেপি সাংসদের খোঁজ খবর করেন মুখ্যমন্ত্রী। ওষুধ খান, ঠিকভাবে খাওয়াদাওয়া করুন বলেও পরামর্শ দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে সোমবার উত্তরবঙ্গে যান বিজেপির নেতারা। শমীক ভট্টাচার্য থেকে শুরু করে খগেন মুর্মু, শঙ্কর ঘোষরা বন্যা পীড়িত এলাকায় যান। আর সেখানেই বিজেপি নেতাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

বিজেপি সাংসজ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষকে লক্ষ্য করে হামলা হয়। যার জেরে রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে নিয়ে হাসপাতালে ছুটে যান শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গে গিয়ে বিজেপি নেতাদের উপর হামলার ঘটনায় ফের পশ্চিমবঙ্গের রাজনীতি আলোচনার শীর্ষে চলে আসে দেশভর। এরপরই আহত খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গে এই ঘটনার মাধ্যমে বাংলা তথা গোটা দেশের রাজনীতিতে সৌজন্য দেখালেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এমনই মনে করছে বিভিন্ন মহল।

আরও পড়ুন: North Bengal Flood: রক্তাক্ত সাংসদকে নিয়ে হাসপাতালে ছুটলেন বিজেপি বিধায়ক, উত্তরবঙ্গে বন্য কবলিত মানুষকে ত্রাণ দিতে গিয়ে প্রহৃত শঙ্কর ঘোষ, খগেন মুর্মুরা, দেখুন অভিযোগের ভিডিয়ো

খগেন মুর্মুকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 07, 2025 03:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).