CM Mamata Banerjee: সৌজন্য রেখে রাজ্যপালকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর, তবু দ্বন্দ্ব রয়েই গেল

রীতি মেনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজভবনে সান্ধ্যকালীন চা–চক্রে এক জায়গায় এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস।

CM Mamata Banerjee: সৌজন্য রেখে রাজ্যপালকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর, তবু দ্বন্দ্ব রয়েই গেল

রীতি মেনে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজভবনে সান্ধ্যকালীন চা–চক্রে এক জায়গায় এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও রাজ্যপাল সিভি আনন্দ বোস। সৌজন্যে রেখে সিভি আনন্দ বোসকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পরে তাল কাটল। রাজভবনের ভিতরে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা।

এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষ্যে কলকাতা পুলিশের ব্যান্ডকে রাজভবনের ঢুকতে বাধা দেওয়া হয়। তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বিষয়টি নিজে খতিয়ে দেখেন তৃণমূল সুপ্রিমো। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যভবন রাজ্যের মধ্যে। কলকাতা পুলিশ নিরাপত্তা দেয়। তাহলে পুলিশরে ব্যান্ড কেন ভিতরে ঢুকতে পারবে না? পরে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজভবনে প্রবেশ করে কলকাতা পুলিশের ব্যান্ড ৷ মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের সামনে অনুষ্ঠানও করে।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).