CM Mamata Banerjee in Raj Bhavan Tea Partry: স্বাধীনতা দিবসে রাজভবনে চা চক্রে মমতা, রাজ্যপালের আমন্ত্রণে সাড়া মুখ্যমন্ত্রীর, দেখুন ভিডিয়ো

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ, মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে এক বিশেষ চা চক্রে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee in Raj Bhavan Tea Partry: স্বাধীনতা দিবসে রাজভবনে চা চক্রে মমতা, রাজ্যপালের আমন্ত্রণে সাড়া মুখ্যমন্ত্রীর, দেখুন ভিডিয়ো
Photo Credits: ANI

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ, মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে এক বিশেষ চা চক্রে যোগ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যপাল সিভি আনন্দ বোসের (West Bengal Governor CV Ananda Bose) ডাকে সাড়া দিয়ে রাজভবনে চা চক্রে গেলেন মমতা। রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত এখন একেবারে চরমে উঠেছে।

পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক তলানিতে ঠেকেছে। তবে স্বাধীনতা দিবসের সন্ধ্যায় রাজভবনে চিরচারিত প্রথায় মমতা যোগ দিলেন সব সংঘাত সরিয়ে রেখে সৌজন্য বজায় রাখতে। রাজভবনে এই চা চক্রে উপস্থিত আছেন ভারতীয় সেনার পদস্থ কর্তা, বিদেশী দূতাবাসের পদস্থ কর্তা, বিশিষ্ট জনেরা।

দেখুন ভিডিয়ো

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 2023 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).