West Bengal: তৃণমূল কর্মীদের দ্বারা সন্দেশখালির মহিলাদের অসম্মান ও হেনস্থার অভিযোগ, আমহার্স্ট স্ট্রিট থানার সামনে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার
বেআইনিভাবে জমি দখল থেকে শুরু করে গ্রামের মহিলাদের উপর অত্যাচার নানা অভিযোগে তৃণমূল কর্মীদের কাঠগড়ায় তুলেছে গ্রামবাসী। উত্তপ্ত সন্দেশখালিতে তৃণমূল কর্মী সমর্থক এবং গ্রামবাসীর খণ্ডযুদ্ধের আঁচ পড়ল কলকাতায়।
এলাকার তৃণমূল কর্মীদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে বিগত কয়েকদিন ধরেই বিক্ষোভ শুরু করেছে সন্দেশখালির (Sandeshkhali) গ্রামবাসী। বেআইনিভাবে জমি দখল থেকে শুরু করে গ্রামের মহিলাদের উপর অত্যাচার নানা অভিযোগে তৃণমূল কর্মীদের কাঠগড়ায় তুলেছে গ্রামবাসী। উত্তপ্ত সন্দেশখালিতে তৃণমূল কর্মী সমর্থক এবং গ্রামবাসীর খণ্ডযুদ্ধের আঁচ পড়ল কলকাতায়। শাসক দলের কর্মীদের দ্বারা গ্রামের মহিলাদের অসম্মান এবং হেনস্থার প্রতিবাদে রবিবার পথে নেমেছে বিজেপির মহিলা মোর্চা (BJP Mahila Morcha)। আমহার্স্ট স্ট্রিট থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে মহিলা মোর্চার সদস্যরা। সাদা কাপড় জড়িয়ে জ্বালানো হয়েছে কুশপুতুলি।
আরও পড়ুনঃ অন্যায় ভাবে জারি হয়েছে ১৪৪, সোমবার সন্দেশখালি যাবে বিজেপি বিধায়কের দল, হুঁশিয়ারি অগ্নিমিত্রার
রইল ভিডিয়ো...
#WATCH | West Bengal: BJP North Kolkata Mahila Morcha holds a protest in Kolkata against the alleged disrespect and manhandling of women in Sandeshkhali by TMC workers. pic.twitter.com/QOFiHFraSy
— ANI (@ANI) February 11, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 11, 2024 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

