Weather Update: বুধবার উত্তর, দক্ষিণ ২৪ পরগনায় হাওয়ার সঙ্গে নামবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

Weather Update: বুধবার উত্তর, দক্ষিণ ২৪ পরগনায় হাওয়ার সঙ্গে নামবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস
Wearther Update (Photo Credit: File Photo)

উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি জেলা এবং সুন্দরবন -সহ দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। বৃষ্টির পাশাপাশি বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে বলেও সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বুধবার সকাল থেকে দুপুরের মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি জায়গায় শিলা বৃষ্টি হয় বলে জানা যায়। পাশাপাশি বুধবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ মেঘের সঞ্চার হতে পারে বলে সতর্কতা জারি করা হয় আবহাওয়া দফতরের তরফে।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 15, 2023 11:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).