Water Crisis In Siliguri: শিলিগুড়ি পুরসভার পানীয় জলে ছড়িয়েছে দূষণ, জল কিনতে রাস্তার ধারে ভিড় সাধারণ মানুষের
সংবাদসংস্থা এএনআইয়ের তোলা ছবিতে দেখা যাচ্ছে, পাত্র হাতে লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। এই ভোগান্তির শেষ কবে? প্রশ্ন সাধারণ মানুষের। যদি এই বিষয়ে পুরসভার তরফে এখনও কিছু জানানো হয়নি।
শিলিগুড়িঃ কেটে গিয়েছে ১৫ দিন। এখনও সুরাহা হয়নি। বিগত ১৫ দিন ধর জলকষ্ট শিলিগুড়িতে (Siliguri)। পুরসভার জলে ছড়িয়েছে মারাত্মক দূষণ (Polution), তাই সেই জল পান না করার আবেদন জানিয়েছেন খোদ মেয়র গৌতম দেব (Goutam Deb)। বুধবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, বিগত ১৫ দিন ধরে পুরসভার তরফে যে পানীয় জল সরবরাহ করা হয়েছে তা দূষিত। এই ঘটনার জন্য শহরবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। এরপরই শহরজুড়ে ছড়িয়েছে আতঙ্ক। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই জলের দোকানে ভিড় করেছে শহরবাসী। কিনে খেতে হচ্ছে পানীয় জল। সংবাদসংস্থা এএনআইয়ের তোলা ছবিতে দেখা যাচ্ছে, পাত্র হাতে লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। এই ভোগান্তির শেষ কবে? প্রশ্ন সাধারণ মানুষের। যদি এই বিষয়ে পুরসভার তরফে এখনও কিছু জানানো হয়নি।
রাস্তার ধারে সাধারণ মানুষের লাইন, দেখুন ভিডিয়ো
#WATCH | West Bengal: Residents of Siliguri standing in a queue in front of a private drinking water supplier to buy water.
Siliguri Municipal Corporation requested not to drink the water supplied by the corporation pic.twitter.com/EV7MzzjOeF
— ANI (@ANI) May 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 30, 2024 01:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

