Abhishek Banerjee: সিবিআই জেরা রুখতে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়োগ দুর্নীতিতে সিবিআই, ইডি-র মত কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদ রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
নিয়োগ দুর্নীতিতে সিবিআই, ইডি-র মত কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদ রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার কলকাতায় নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার আগে সিবিআইকে (CBI) সেই বিশেষ লিভ পিটিশনের কথা চিঠি দিয়ে জানিয়ে দেন অভিষেক। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে খারিজ হয়েছিল অভিষেকের আবেদন। ডিভিশন বেঞ্চেও গুরুত্ব পায়নি সেই আবেদন।
নিয়োগ মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠিতে নাম জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতির মামলায় ইডি-র হেফাজতে থাকা কুন্তল ঘোষ গত ৬ এপ্রিল আলিপুর আদালতে বিচারককে একটি চিঠি দিয়েছিলেন। চিঠিতে কুন্তলের অভিযোগ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম বলানোর জন্য চাপ দিচ্ছেন তদন্তকারীরা'। এই বিষয়ে সিবিআই ও ইডি-কে তদন্তের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন,'অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা উচিত'।
দেখুন টুইট
TMC National General Secretary and MP Abhishek Banerjee to move Supreme Court challenging Calcutta High Court order allowing ED and CBI to question him in Kuntal Ghosh letter case.
(File photo) pic.twitter.com/MpYAERJ19X
— ANI (@ANI) May 20, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 20, 2023 11:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

