Kunal Ghosh: 'দম থাকলে বামফ্রন্ট একা লড়ে দেখাক', কংগ্রেসের সঙ্গে জোট প্রসঙ্গে সিপিএম-কে চ্যালেঞ্জ কুণালের
এতকাল ধরে কংগ্রেসের তুমুল সমালোচনা করে কেন ভোটের আগে সেই কংগ্রেসের পায়ে ধরতে হচ্ছে সিপিএমকে! প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা।
রাজ্যে তৃণমূল (TMC) একাই লড়বে সে কথা স্পষ্ট করে আগেই জানিয়ে দিয়েছিল শাসক দল। তবে মাঝে কংগ্রেসের (Congress) তরফে আসন সমঝোতা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হলেও পশ্চিমবঙ্গে 'একালা চলো' নীতিতে অটুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিকে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট করেই চব্বিশের লোকসভা (Lok Sabha 2024) লড়ার ছক সাজিয়েছে সিপিএম (CPM)। এবার বাম সরকারকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিল তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার এক্স হ্যান্ডেল থেকে কুণাল লেখেন, 'ক্ষমতা থাকলে বামফ্রন্ট একা লড়ে দেখাক'। এতকাল ধরে কংগ্রেসের তুমুল সমালোচনা করে কেন ভোটের আগে সেই কংগ্রেসের পায়ে ধরতে হচ্ছে সিপিএমকে! প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা। কুণালের আরও সংযোজন, 'যদি এতই বামেদের সংগঠন আর সমর্থন, এতই ইনসাফ যাত্রার নাটক, দম থাকলে বামফ্রন্ট একা লড়ুক।'
দেখুন কুণালের টুইট...
বামফ্রন্টকে চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে একা লড়ে দেখাক।
এতকাল কংগ্রেসকে শ্রেণীশত্রু বলে, ইন্দিরা গান্ধীকে আক্রমণ করে, রাজীব গান্ধীকে বোফর্সের চোর বলার পর আজ কংগ্রেসের পায়ে ধরতে যাওয়া কেন?
যদি এতই বামেদের সংগঠন আর সমর্থন, এতই ইনসাফ যাত্রার নাটক, দম থাকলে বামফ্রন্ট একা লড়ুক।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 9, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 09, 2024 02:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

