TMC Candidate: সুব্রত মুখোপাধ্যায়ের বালিগঞ্জে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়, আসানসোল লোকসভায় শত্রুঘ্ন সিনহাকে দাঁড় করালেন মমতা
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হচ্ছেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা। অন্যদিকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়। কংগ্রেস থেকে সম্প্রতি তৃণমূলে এসেছিলেন শত্রুঘ্ন।
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে (Asansol Lok Sabha By Elections 2022) তৃণমূল প্রার্থী হচ্ছেন বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। অন্যদিকে, বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। কংগ্রেস থেকে সম্প্রতি তৃণমূলে এসেছিলেন শত্রুঘ্ন। ২০১৯ লোকসভা নির্বাচনে বিহারের পটনা সাহিব কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে হেরেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। বিজেপি ছাড়ার সময় সাংসদ পদ ছেড়েছিলেন বাবুল সুপ্রিয়, তাই আসানসোল লোকসভা কেন্দ্র উপনির্বাচন হবে।
অন্যদিকে, সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে ফাঁকা হয়েছে বালিগঞ্জ বিধানসভা আসনটি। আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এই দুই কেন্দ্রে ফল ঘোষণা হবে ১৬ এপ্রিল। আরও পড়ুন: ১২ এপ্রিল বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচন, ফল ঘোষণা ১৬ এপ্রিল
দেখুন মমতার টুইট
Happy to announce on behalf of the All India Trinamool Congress that Sri Shatrughan Sinha, former Union Minister and famed actor, will be our candidate in Loksabha by-election from Asansol. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022
বালিগঞ্জে প্রার্থী বাবুল
Sri Babul Supriyo, former union minister and noted singer, will be our candidate in Vidhansabha by- election from Ballygunge. Jai Hind, Jai Bangla, Jai Ma- Mati- Manush!(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) March 13, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 13, 2022 12:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

